MS Dhoni injury update : ফিট হয়েও কেন মাঠের বাইরে মাহি? জানা গেল আসল কারণ! - Bengali News | Why MS Dhoni is not playing in ipl 2026? - 24 Ghanta Bangla News
Home

MS Dhoni injury update : ফিট হয়েও কেন মাঠের বাইরে মাহি? জানা গেল আসল কারণ! – Bengali News | Why MS Dhoni is not playing in ipl 2026?

Spread the love

কলকাতা : আইপিএলের প্রথম ভাগে সব দল ৭টি করে ম্যাচ খেলে ফেললেও এখনও মাঠে নামতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। চোটের কারণে প্রথম ৭টি ম্যাচ না খেললেও শোনা গিয়েছিল, খেলার জন্য সম্পূর্ণ ফিট ধোনি। শোনা গিয়েছিল, কাফ মাসলের চোটে খেলতে পারছেন না ধোনি। কিন্তু অবশেষে চোট আর নেই। ফিটনেস টেস্টেও পাশ করেছেন তিনি। কিন্তু তাও কেন চেন্নাইয়ের হয়ে নামছেন না ধোনি ?

এখন ধোনির জন্য ম্যাচ খেলতে আর কোনও বাধা নেই। তিনি দলের সঙ্গে সব জায়গায় যাচ্ছেন, প্র্যাকটিস করছেন কিন্তু মাঠে নামছেন না। আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেও খেলবেন না ধোনি। একটি সর্বভারতীয় খবর সংস্থার প্রতিবেদন বলছে, ধোনি চাইছেন না, তাঁর জন্য দলের ভারসাম্যের ক্ষতি হোক। তাই মাঠে নামছেন না তিনি। সাম্প্রতিক সময় ভাল খেলছে চেন্নাই। শেষ চার ম্যাচে এসেছে তিন জয়। ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে চেন্নাই। তাই ধোনি চান, এই টিম কম্বিনেশন ভেঙে যেন না যায়। তাই খেলবেন না তিনি। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ধোনির একার। কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন,”ধোনি বেশ উন্নতি করছে। চোট থেকে সেরে উঠছেন। খেলার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের।”

এই আইপিএল শুরুর পর প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেও পরে অনেক উন্নতি করেছে চেন্নাই। দুটি সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। ভাল বোলিং করছেন কার্তিক শর্মা, অংশুল কম্বোজরা। সেখানে ধোনি খেললে কাউকে বসতে হবে, যা চান না ধোনি। এই অবস্থায় চেন্নাইকে প্লে অফ খেলতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে কমপক্ষে ৫ ম্যাচ জিততে হবে। এই কারণেই ধোনি চান না দলের ছন্দ নষ্ট করতে। ফলে, এই আইপিএলে ধোনিকে দেখার অপেক্ষা আরও বাড়ল সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *