কোথায় কালনা-শান্তিপুর ব্রিজ? খুঁজছে বিরোধীরা
ভ্যানিশ হয়ে গিয়েছে ভাগীরথী সেতু? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরও দেখা মিলল না কালনা- শান্তিপুর ব্রিজের। কোথায় গেল মুখ্যমন্ত্রীর দেওয়া ১১০০ কোটি টাকা? বিরোধীদের প্রচারে উঠে এল সেই কালনা শান্তিপুর সেতুর কথা। জমিদাতারা বলছেন, এখনও টাকা পায়নি। বাকি রয়েছে জমি অধিগ্রহণের কাজ। তাহলে সেতু হবে কী করে? রাজনৈতিক নেতা থেকে মানুষ বলছেন, গঙ্গা ব্রিজ নেতাদের পকেটে। মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভায় বক্তব্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে শাসকদলকে নিশানা করছে বিরোধীরা। তাহলে কি ভোটের ময়দানে বিপদে ও বিপাকে তৃণমূল? প্রশ্ন উঠছে।