Suvendu Adhikari on Nandigram: ‘আইন মেনেই ব্যবস্থা হবে’, ভোটের পরেই নন্দীগ্রামের মহম্মদপুরে উত্তেজনা নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর - Bengali News | Nandigram Post Poll Violence, Suvendu Adhikari Warns of Legal Action Over Clash in Mahammadpur - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari on Nandigram: ‘আইন মেনেই ব্যবস্থা হবে’, ভোটের পরেই নন্দীগ্রামের মহম্মদপুরে উত্তেজনা নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর – Bengali News | Nandigram Post Poll Violence, Suvendu Adhikari Warns of Legal Action Over Clash in Mahammadpur

Spread the love

নন্দীগ্রাম: ভোট মিটলেও অশান্তি থামল না হাইভোল্টেজ নন্দীগ্রামে। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর নন্দীগ্রাম ১ ব্লকের মহম্মদপুর বুথ চত্বরে চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় বলে শোনা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চাঞ্চল্য ছড়িয়েছে ভাইরাল ভিডিয়ো ঘিরে। চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে। 

তৃণমূলের অভিযোগ, ভোট কর্মীদের সঙ্গে বিজেপি নেতারা বুথের ভিতরে ঢুকে ইভিএম সংগ্রহ করার চেষ্টা করছিলেন। তখনই ‘ইভিএম কারচুপি’র আশঙ্কায় তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি করেছে ঘাসফুল শিবির।

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও। বৃহস্পতিবার রাতেই বিজেপি কর্মী-সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তিনি বলেন, “মহম্মদপুর এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত। সেখানে স্থানীয় কাউকে এজেন্ট হিসেবে না পাওয়ায় আমাদের বাইরে থেকে এজেন্ট পাঠাতে হয়েছিল। তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে আমাদের সেই দুই এজেন্টকে আটকে রেখে অসভ্যতা করেছে। আমরা আইন মেনেই এর ব্যবস্থা নেব, কাউকেই রেয়াত করা হবে না।” বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এখন দেখার ভোটের রেজাল্ট বের হলে নন্দীগ্রামে শেষ হাসি কে হাসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *