বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা - Bengali News | Aap mp raghav chadha joins bjp days after controversy - 24 Ghanta Bangla News
Home

বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা – Bengali News | Aap mp raghav chadha joins bjp days after controversy

জল্পনায় ইতি। আম আদমি পার্টির হাত ছাড়লেন রাঘব চাড্ডা। যোগ দিচ্ছেন বিজেপিতে। তিনি ছাড়াও আরও দুই আপ সাংসদ বিজেপিতে যোগ দেবেন। নিজেই সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাঘব চাড্ডা।  সম্প্রতিই রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। তাঁকে যাতে বলতে না দেওয়া হয়, তার অনুরোধও করা হয়েছিল।

এ দিন দিল্লিতে আপ সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাঘব চাড্ডা। তিনি জানান যে আম আদমি পার্টি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংসদও বিজেপিতে যোগ দেবেন।

রাঘব বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যসভায় আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সাংসদ সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে নিজেদের সংযুক্ত করব।”

আম আদমি পার্টি ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে রক্ত-ঘাম দিয়ে যে দলের জন্য পরিশ্রম করেছিলেন, তা নিজেদের নীতি থেকে সরে এসেছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *