Sleeping Pods in India: বিদেশের মতো স্লিপিং পডে ঘুমাতে পারবেন ভারতের এই স্টেশনে, কত খরচ পড়বে? - Bengali News | Sleep in a Pod Like Abroad! This Indian Railway Station Offers Sleeping Pods, Check Price - 24 Ghanta Bangla News
Home

Sleeping Pods in India: বিদেশের মতো স্লিপিং পডে ঘুমাতে পারবেন ভারতের এই স্টেশনে, কত খরচ পড়বে? – Bengali News | Sleep in a Pod Like Abroad! This Indian Railway Station Offers Sleeping Pods, Check Price

Spread the love

নয়া দিল্লি: সময়ের আগে স্টেশনে পৌঁছে গিয়েছেন বা ট্রেন লেট হচ্ছে? এমন হলে স্টেশনের ওয়েটিং রুমে (Waiting Room) অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু এত ভিড়ে গাদাগাদি করে বসতে অনেকেই পছন্দ করেন না। আবার ওয়েটিং রুমে যে সবসময় বসার জায়গা থাকবে, এমনটাও নয়। তবে যাত্রীদের এবার আর স্টেশনে বসার বা শোওয়ার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। এবার থেকে যাত্রীরা থাকতে পারবেন শীতাতপ নিয়ন্ত্রিত এগজেকিউটিভ লাউঞ্জে (Executive Lounge)। তার সঙ্গে থাকবে বিদেশের মতো স্লিপিং পড(Sleeping Pod)-ও, যেখানে আপনি আরামে ঘুমাতে পারবেন। কত খরচ পড়বে?

আপাতত পুণে রেলওয়ে স্টেশনে চালু হয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এগজেকিউটিভ লাউঞ্জ ও স্লিপিং পড। রিজার্ভেশন বিল্ডিংয়ের প্রথম তলে এই সেটআপ করা হয়েছে। এর ভিতরে রয়েছে ২৬টি স্লিপিং পড। ২৩ মার্চ থেকে এই পরিষেবা চালু হয়েছে।

অল্প সময়ের জন্য যারা স্টেশনে আরাম করতে চান, তাদের জন্য এই স্লিপিং পড আদর্শ। এতে আরামে আপনি একা ঘুমাতে পারবেন। এছাড়া এগজেকিউটিভ লাউঞ্জে আপনি আরামদায়ক সোফা ও সিটে বসে বিশ্রাম নিতে পারবেন।

কত খরচ পড়বে?

এগজেকিউটিভ লাউঞ্জে বিশ্রাম নেওয়ার জন্য প্রতি ঘণ্টায় ৪০ টাকা করে চার্জ লাগবে।

স্লিপিং পডের খর-

  • ৩ ঘণ্টার জন্য ৩০০ টাকা
  • ৬ ঘণ্টার জন্য ৪০০ টাকা
  • ৯ ঘণ্টার জন্য ৫০০ টাকা
  • ১২ ঘণ্টার জন্য ৬০০ টাকা
  • ২৪ ঘণ্টার জন্য ১২০০ টাকা।

পে পার ইউজ মডেলে (pay-per-use model) এই পড কাজ করবে। যতক্ষণ ব্যবহার করবেন, ততক্ষণের জন্যই যাত্রীদের টাকা দিতে হবে। হোটেল বা গেস্ট হাউসের তুলনায় খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম।

কী কী সুবিধা পাওয়া যাবে?

এগজেকিউটিভ লাউঞ্জটি সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত হবে। আরামদায়ক সিট, টেলিভিশন, পরিষ্কার শৌচাগার, ওয়াই-ফাই সংযোগ, মোবাইল চার্জিং পয়েন্ট, রিডিং লাইট, লকার থাকবে। সুরক্ষার জন্য সিসিটিভিও থাকবে। এছাড়া শিশুদের স্তন্যপান করানোর জন্য আলাদা বেবি ফিডিং রুম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *