Amit Shah meeting with BJP leaders: ভিন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক শাহর, দ্বিতীয় দফার ভোট নিয়ে কী রণকৌশল? - Bengali News | Amit Shah holds marathon meeting with BJP leaders ahead of Phase two Polls in West Bengal - 24 Ghanta Bangla News
Home

Amit Shah meeting with BJP leaders: ভিন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক শাহর, দ্বিতীয় দফার ভোট নিয়ে কী রণকৌশল? – Bengali News | Amit Shah holds marathon meeting with BJP leaders ahead of Phase two Polls in West Bengal

Spread the love

প্রায় ৪ ঘণ্টা বৈঠক করেন অমিত শাহImage Credit: TV9 Bangla

কলকাতা: রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। আর প্রথম দফার নির্বাচনের আগেই দ্বিতীয় দফার রণকৌশল তৈরিতে ম্যারাথন বৈঠক বিজেপির। আর সেই বৈঠক হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে। মঙ্গলবার রাতে ভিন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে চার ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করলেন শাহ। বাংলায় দ্বিতীয় দফায় ১৪২টি আসনের দায়িত্বে রয়েছেন ভিন রাজ্যের ওইসব বিজেপি নেতারা। তাঁদের সঙ্গেই বৈঠক করলেন নরেন্দ্র মোদীর ডেপুটি শাহ।

বৃহস্পতিবার প্রথম দফায় বাংলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। মোট ১৬টি জেলা। গতকাল প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ হয়েছে। গতকাল একাধিক সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট প্রচারের শেষে রাতেই দ্বিতীয় দফার ভোট নিয়ে রণকৌশল তৈরিতে বৈঠকে বসেন তিনি। সেখানে ভিন রাজ্যের বিজেপি নেতারা ছিলেন, যাঁরা ওই ১৪২টি বিধানসভা আসনের দায়িত্বে রয়েছেন। এছাড়াও সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব যাদব ও অমিত মালব্য ওই বৈঠকে ছিলেন।

রাজনীতির কারবারিরা বলছেন, দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে, সেখানে ২০২১ সালে খুব একটা ভালো ফল করতে পারেনি বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনের ফলও খুব একটা আশাব্যঞ্জক হয়নি। ফলে প্রথম দফার ভোট প্রচার শেষ হতেই দ্বিতীয় দফার রণকৌশল তৈরি করতে ম্যারাথন বৈঠক করেন শাহ।

আরও জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিন পর্যন্ত রাজ্যে থাকতে চলছেন অমিত শাহ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যে থাকবেন নরেন্দ্র মোদীর ডেপুটি। বাংলায় এবার ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে রাজ্য বিজেপির নেতারা প্রত্যেকটি সভায় দাবি করছেন, এবার তাঁরাই সরকার গঠন করবেন। রাজনীতির কারবারিরা বলছেন, সরকার গঠন করতে হলে দ্বিতীয় দফার ১৪২টি আসনেও যে ভালো ফল করতে হবে, তা জানেন বিজেপি নেতারা। তাই, প্রথম দফার প্রচার শেষ হতেই দ্বিতীয় দফা নিয়ে রণকৌশল তৈরিতে ব্যস্ত অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *