'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু - Bengali News | 'I do not make empty statements', said BJP candidate Suvendu Adhikari in an exclusive interview with TV9 Bangla - 24 Ghanta Bangla News
Home

‘আমি ফাঁকা আওয়াজ দিই না’, টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু – Bengali News | ‘I do not make empty statements’, said BJP candidate Suvendu Adhikari in an exclusive interview with TV9 Bangla

Spread the love

তিনি নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক। এবারও নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। একইসঙ্গে ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী হয়েছেন তিনি। আর ভবানীপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ফল থেকে সারা বাংলায় ভোটের ফলাফল নিয়ে টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু। বলে দিলেন, “মুখ্যমন্ত্রীকে হারাবই, আমি লক্ষ্যে অবিচল।” তিনি ফাঁকা আওয়াজ দেন না বলে মন্তব্য করলেন। একইসঙ্গে তিনি কেন বছর পাঁচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, সেকথাও আরও একবার বললেন শুভেন্দু। বিজেপি ক্ষমতায় এলে তিনি কি মুখ্যমন্ত্রী হবেন? এই নিয়ে শুভেন্দু বললেন, “আমি ত্যাগী, ভোগী নই।” তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন বলে মনে করেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *