Indian-Flagged Vessels Attacked: হরমুজে ২টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব কেন্দ্রের - Bengali News | Two Indian flagged vessels were fired at by Iranian gunboats in the Strait of Hormuz, MEA summoned Iranian Ambassador - 24 Ghanta Bangla News
Home

Indian-Flagged Vessels Attacked: হরমুজে ২টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব কেন্দ্রের – Bengali News | Two Indian flagged vessels were fired at by Iranian gunboats in the Strait of Hormuz, MEA summoned Iranian Ambassador

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচে অশান্ত হরমুজ প্রণালীও। আমেরিকা শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে ফের হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। এরই মধ্যে হরমুজ প্রণালী পার করার সময় হামলার শিকার হল দুটি ভারতীয় জাহাজ। ইরানের নৌবাহিনী ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি চালায়। এই নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিকে তলব করে বিদেশমন্ত্রক। ভারতীয় জাহাদের উপর হামলার বিরোধিতা করে ইরানকে বার্তা দেওয়া হয়েছে।

জাহাজের উপর এই হামলা ওমানের কাছে ঘটেছে। ব্রিটেন দাবি করে, ইরানের নৌবাহিনী ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করে। তবে জাহাজ দুটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় কেউ হতাহতও হননি। তবে ফিরে যেতে হয় জাহাজ দুটিকে।

এরপরই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে বিদেশমন্ত্রক।  মহম্মদ ফাতালির সঙ্গে বৈঠক করেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। গুলি চালানোর তীব্র প্রতিবাদ করেন। ভারতমুখী জাহাজকে নিরাপদে পাঠানোর বার্তা দেন। দুই ভারতীয় জাহাজে প্রায় ২ মিলিয়ন ব্যারেল ইরাকি তেল রয়েছে।

ইরানে যুদ্ধের কারণে বিভ্রান্তি-

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। ইরানের বিভিন্ন বাহিনী ও ইউনিট একে অপরের সঙ্গে পুরোপুরি সমন্বয় করতে না পারায় এমনটা ঘটছে। এই যুদ্ধের সময় এর আগে আমেরিকাও ভুলবশত নিজেদের জাহাজ কিংবা তার সহযোগীদের উপর গুলি চালিয়েছে।

ইরান হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দিয়েছে-

শনিবার সকালে ইরান ঘোষণা করে, হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করা হয়েছে। ইরান বলছে, আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সেকারণেই আবারও হরমুজ বন্ধ করে দেওয়া হচ্ছে। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা হরমুজে নৌ অবরোধ অব্যাহত রাখবে। তারপরই ইরান আবারও হরমুজ বন্ধের ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *