Election Commission: ভোটের সময় যদি বোমা পাওয়া যায়, কী করতে হবে? জানাল কমিশন - Bengali News | What to do if a bomb is found during voting, says Election commission - 24 Ghanta Bangla News
Home

Election Commission: ভোটের সময় যদি বোমা পাওয়া যায়, কী করতে হবে? জানাল কমিশন – Bengali News | What to do if a bomb is found during voting, says Election commission

কলকাতা: নিরাপত্তা নিয়ে কোনও কিছুই বরদাস্ত করা হবে না। আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে তারা। ভোটের দিন অস্ত্র, বোম, গুলি পাওয়া যাতে না যায়, তার নজরদারি করতে হবে সেই কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু তারপরও যদি এই অস্ত্র-বোম উদ্ধার হয়, তাহলে দ্রুত ওই বোমা নিস্ক্রিয় করতে হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে ওসিরা (OC)-রা কমিশনের কথা শুনছেন।

তবে নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোট চায়। কোনও অশান্তির ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করতে হবে। পদক্ষেপে দেরি হলে নির্বাচন কমিশন রেয়াত করবে না।
প্রথম দফার ভোটের আগে ওসিদের হুঁশিয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
অতীতে ভোটের অশান্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্নও তুলেছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, কর্তব্যে গাফিলতি হলে কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। শনিবার সকাল সাড়ে দশটার পর থেকে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। প্রায় দেড় ঘণ্টা ধরে প্রথম দফার ভোট নিয়ে বৈঠক করেন তিনি। ওসি, এসপি, সিপিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মনোজ। সেখানেই কড়া বার্তা দেন।ভোটে বোমা-অস্ত্র উদ্ধার হলে কী কী করতে হবে তার একটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *