'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার - Bengali News | ‘Keep Burnol Ready’: Mamata Banerjee’s Sharp Poll Remark, Alleges Police Bias Ahead of Elections - 24 Ghanta Bangla News
Home

‘বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?’, কমিশনকে তোপ মমতার – Bengali News | ‘Keep Burnol Ready’: Mamata Banerjee’s Sharp Poll Remark, Alleges Police Bias Ahead of Elections

Spread the love

বার্নাল রেখে দিন, গরমে পুড়ে যাবেন…’ সোমবার পিংলার সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে উঠে এল পুলিশ প্রশাসনের প্রতি তাঁর অনাস্থার প্রসঙ্গও। তাঁর কথায়, ‘পুলিশ এখন আর আমাদের নেই।’ তিনি বলেন, “ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করতে বলা হয়েছে। IC-OC-সহ সব পুলিশ অফিসারকে নির্দেশ পাঠানো হয়েছে। যাতে তৃণমূলের এজেন্টরা বুথকেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে।” সেখান থেকেই বিকল্প ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, “একজনকে গ্রেফতার করলে, আরেকজনকে তৈরি রাখতে হবে। তিনি দায়িত্ব নেবেন। মা-বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *