Supreme Court voter list order: সুপ্রিম কোর্ট যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ – Bengali News | It had become clear in the past few days that the Supreme Court would issue this order: Bikas Ranjan Bhattacharya
প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, এই আইনি লড়াইয়ের মূল কৃতিত্ব মুর্শিদাবাদের এক সাধারণ মহিলা মোস্তারি বানুর। তিনি প্রথম সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, “এই কথার জবাব দেওয়া নামে মিথ্যার সঙ্গে প্রতিযোগিতা করা। সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে, তা বিগত দিনেই পরিস্কার হয়ে গিয়েছিল। আমরা যখন বলেছিলাম, যারা ট্রাইবুনালে পাশ করছেন, তাঁদের ভোট দিতে দেওয়া হোক, তখন সুপ্রিম কোর্ট বলেছিল, হ্যাঁ দেওয়া হোক, আমাদের তো ১৪২ পাওয়ার রয়েছে। তখন ইঙ্গিতটাই খুব স্পষ্ট ছিল।”