ঐতিহাসিক রায়, বাংলার SIR মামলায় ‘বিশেষ ক্ষমতা’ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme court applies article 142 of west bengal sir
নয়া দিল্লি: অবশেষে বাংলার এসআইআর মামলায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। ভোটাধিকারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য। এই মামলায় সওয়াল করতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল শুনানি। সেই মামলায় এবার বড় রায় শীর্ষ আদালতের।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ফলে ট্রাইব্যুনালে বিচারের পর কারও নাম তালিকায় উঠলেও আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর ভোট দেওয়ার কোনও সম্ভাবনা ছিল না। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
ট্রাইব্যুনাল ২১ বা ২৭ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে হবে।
প্রয়োজনে supplementary revised electoral roll প্রকাশ করতে হবে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।