Amit Shah Road Show LIVE: ‘অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন’, রোড শো-তে বললেন শাহ
‘গুজরাটে তো বিজেপি সরকার আছে, সেখানে অনুপ্রবেশকারী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে প্রবেশের অনুমতি দেয়।’ দুর্গাপুরের রোড শো থেকে এমনটাই বললেন অমিত শাহ। সোমবার সন্ধ্যায় রোড শো-তে যোগ দেন তিনি। শাহের কথায়, এবার যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।