‘ভোটটা নিয়ে চলে যায়, তারপর আর আসে না’, পিপাসাই মেটে না ওদের - 24 Ghanta Bangla News
Home

‘ভোটটা নিয়ে চলে যায়, তারপর আর আসে না’, পিপাসাই মেটে না ওদের

Spread the love

রানিবাঁধে এবার কোন ইস্যুতে হবে ভোট? বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা এটি। মূল সমস্যা হল পানীয় জল। জলের স্তর অনেক নীচে। পানীয় জলটুকু সংগ্রহ করতে রীতিমতো হিমশিম খেতে হয়।

বাসিন্দারা বলছেন, ‘পিপাসা মেটেনা’। এক গৃহবধূ বলছেন, “ভোট আসে, ভোটটা নিয়ে প্রার্থীরা চলে যান, তারপর আর ফিরেও তাকান না।” পানীয় জলের হাহাকার গোটা এলাকা জুড়ে। এবার জ্যোৎস্না মাণ্ডির জায়গায় এই আসনে প্রার্থী করা হয়েছে তনুশ্রী হাঁসদাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *