PM Modi-Rahul Gandhi: রাহুল গান্ধীকে দেখেই থমকে গেলেন মোদী, হাতজোড় করে এগিয়ে বললেন… - 24 Ghanta Bangla News
Home

PM Modi-Rahul Gandhi: রাহুল গান্ধীকে দেখেই থমকে গেলেন মোদী, হাতজোড় করে এগিয়ে বললেন…

Spread the love

PM Modi-Rahul Gandhi: রাহুল গান্ধীকে দেখেই থমকে গেলেন মোদী, হাতজোড় করে এগিয়ে বললেন…

নয়াদিল্লি : একজন দেশের সরকারপ্রধান। আরেকজন বিরোধী দলনেতা। দু’জনের বাগযুদ্ধে প্রায়ই উত্তাল হয়েছে সংসদ চত্বর। রাজনৈতিক সভা মঞ্চে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তবে, আজ এক অন্য দৃশ্য দেখা গেল সংসদ চত্বরে। কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীকে নিয়ে। দুই নেতার আলাপচারিতার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা চলছে।

শনিবার সকাল। মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০তম জন্মবার্ষিকী ছিল। সেই উপলক্ষে সংসদ চত্বরের প্রেরণা স্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়ি থেকে নেমে এগোচ্ছিলেন মোদী। সেখানে রাহুল গান্ধীও ছিলেন। তাঁকে দেখেই হঠাৎ থমকে যান মোদী। রাহুল গান্ধীর দিকে হাত জোর করে এগিয়ে যান। রাহুলও হাত জোর করে অভিবাদন জানান। মোদী রাহুলকে কিছু জিজ্ঞাসা করলে হাসিমুখে উত্তরও দেন রাহুল।

বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে কথা হয়। রাহুলের কুশল জানতে চান মোদী। সেইসময় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং জেপি নাড্ডা ও রাজ্যসভার প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। তাঁদেরও হাত জোর করে অভিবাদন জানান মোদী। মোদী ও রাহুল গান্ধীর ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, এর আগে মোদী ও রাহুলের আরও একটা দৃশ্যের সাক্ষ্মী থেকেছিল সংসদ। তখন বক্তৃতা দিচ্ছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছেন। বক্তৃতা শেষ হল। তারপরই দেখা গেল নিজের জায়গা থেকে উঠে মোদীর আসনের দিকে এগিয়ে আসছেন। হঠাৎ জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রীকে। এমন দৃশ্যও ভাইরাল হয়েছিল। তবে, আজকের দৃশ্যটি সৌজন্যতার। যা রাজনীতিতে এখন প্রায় বিরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *