West Bengal Election 2026 Live: আজ বিজেপির সঙ্কল্পপত্র প্রকাশ, সকাল থেকেই রাজ্যজুড়ে তল্লাশি অভিযান ইডির

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ বিজেপির সঙ্কল্পপত্র প্রকাশ। সঙ্কল্পপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই রাজ্যে আসছেন তিনি। তবে, রাজ্যে পা দেওয়ার আগে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এছাড়া একাধিক কর্মসূচিও রয়েছে তাঁর। একটি সভা ও রোড শো করবেন বলে বিজেপি সূত্রে খবর। এদিকে, আজ সকাল থেকেই রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে, আজ সকাল থেকেই প্রচারে ঝড় তুলেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচারসভা রয়েছে। বসিরহাট, স্বরূপনগর ও বারাসতে সভা রয়েছে তাঁর।