Central Force: বাংলায় আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কী হবে ভোটের সময়?
বাংলার ভোটে হিংসা রুখতে বদ্ধপরিকর কমিশন। সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস ফেরাতে ফের একবার কোমর বেঁধে মাঠে নামল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে রাজ্যে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে মোতায়েন করা মোট বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৫০ কোম্পানি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এর আগে রাজ্যে মোট ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভোট ঘোষণার পর পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেই সংখ্যা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে কমিশনের ফুল বেঞ্চ।