Dell Layoff: কেউ কিছু জানতেই পারল না, নিঃশব্দে চাকরি চলে গেল এই IT Company-র ১১ হাজার কর্মীর - 24 Ghanta Bangla News
Home

Dell Layoff: কেউ কিছু জানতেই পারল না, নিঃশব্দে চাকরি চলে গেল এই IT Company-র ১১ হাজার কর্মীর

Spread the love

Dell Layoff: কেউ কিছু জানতেই পারল না, নিঃশব্দে চাকরি চলে গেল এই IT Company-র ১১ হাজার কর্মীর

নয়া দিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) কোপ। ফের চাকরি হারালেন হাজার হাজার কর্মী। একের পর এক তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মী ছাঁটাই চলছে। খরচ কমাতে এবং রাজস্ব বাড়াতেই এই পদক্ষেপ , এমনটাই জানাচ্ছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। এবার কোন সংস্থায় ছাঁটাই (Layoff) হল?

জানা গিয়েছে, ডেল টেকনোলজি (Dell Technologies) তাদের সংস্থার অন্দরে ব্যাপক কর্মী ছাঁটাই করছে। বিগত এক বছরে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে ডেল (Dell)। সম্প্রতি তাদের বার্ষিক ফাইলিংয়ে এই তথ্য তুলে ধরেছে। জানিয়েছে যে কোম্পানির খরচ কমাতেই এই পথে হাঁটতে হয়েছে সংস্থাকে।

চলতি বছরের ৩১ জানুয়ারিতে ডেলের কর্মী সংখ্যা ছিল ৯৭ হাজারের কাছাকাছি। সেখানেই গত  বছর এই কর্মী সংখ্যা ছিল ১ লক্ষ ৮ হাজার। অর্থাৎ প্রায় ১১ হাজার কর্মী চাকরি খুইয়েছেন এক বছরে।

এর আগে গত অর্থবর্ষেও একইভাবে ছাঁটাই হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে বিগত কয়েক বছর ধরেই সংস্থার অন্দরে রদবদল হচ্ছে।  তারই একটি অংশ এই বিপুল কর্মী ছাঁটাই।

শুধু কর্মী ছাঁটাই-ই নয়, ডেল তাদের সেভারেন্স পে-ও কমিয়ে দিয়েছে। আগে যেখানে কর্মীদের সেভারেন্স পে-র জন্য ৬৯৩ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল, সেখানেই ২০২৬ অর্থবর্ষে তা কমিয়ে ৫৬৯ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *