IPL 2026 : আইপিএলের মাঝেই নতুন নিষেধাজ্ঞা, আরও কঠোর হল বিসিসিআই! - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 : আইপিএলের মাঝেই নতুন নিষেধাজ্ঞা, আরও কঠোর হল বিসিসিআই!

Spread the love

IPL 2026 : আইপিএলের মাঝেই নতুন নিষেধাজ্ঞা, আরও কঠোর হল বিসিসিআই!

কলকাতা : চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই আইপিএল শুরুর আগে দলগুলির জন্য একগাদা কঠোর নিয়ম এনেছিল বিসিসিআই। মরশুমের শুরুতেই প্র্যাকটিস সংক্রান্ত নিয়ম জানিয়েছিল বিসিসিআই। এবার ম্যাচ চলার সময়ের জন্য বেশ কিছু নতুন নিয়ম আনল বিসিসিআই। যার মধ্যে রয়েছে, যাঁরা প্লেয়িং ইলেভেনে নেই, তাঁদের সম্পর্কিত বেশ কিছু নিয়মও। এই নিয়ম মেনে চলতেই হবে ক্রিকেটারদের, নাহলে বড় জরিমানা হতে পারে তাঁদের।

এবার থেকে আইপিএলের ম্যাচ চলাকালীন অতিরিক্ত প্লেয়াররা মাঠে বা তার আশেপাশে থাকতে পারবেন না। ম্যাচের জন্য নির্বাচিত ১৬ জন ক্রিকেটারই মাঠে ঢুকতে পারবেন। তাঁদের এই কাজ হয় মূলত ড্রিঙ্কস আনা বা কোনও মেসেজ দেওয়ার জন্য। এবার সেই নিয়মেই কড়াকড়ি শুরু করল বোর্ড। আগে এই রিজার্ভ ক্রিকেটাররা যেকোনও সময় মাঠে ঢুকলেও এখন সেই নিয়ম বন্ধ করা হয়েছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে, এবার থেকে বাউন্ডারি লাইনে সর্বাধিক ৫ জন খেলোয়াড় ঘুরতে পারবেন। বাকিদের থাকতে হবে ডাগ আউটে। তারা এলইডি বোর্ড বা বাউন্ডারি লাইনের আশেপাশে ঘুরতে পারবেন না। আইপিএলে একটি দলের স্কোয়াডে থাকে ২৫ জন ক্রিকেটার, যার মধ্যে টিম শিটে উল্লেখ থাকে ১৬ জনের।

এই নিয়মগুলি বর্তমান ম্যাচ প্লেয়িং কন্ডিশনের ১১.৫.২ ধারা ও ২৪.১.৪ ধারাকে আরও কঠোর করেছে। ড্রিঙ্কস নেওয়া ও বিব (জার্সির উপর পরে থাকা হাতকাটা জার্সি) পরে থাকা সম্পর্কিত নিয়ম আগে থেকেই ছিল, এবার তা যেন আরও কঠোর হয়ে গেল। বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন সমস্ত সাবস্টিটিউট ক্রিকেটারদেরই এক জায়গায় থাকতে হবে, ঘোরাফেরা করতে দেওয়া হবে না। তাঁরা ডাগ আউটেই বসবেন। ড্রিঙ্কস পাঠানো থেকে বাকি যা যা করণীয়, সব করবেন নির্বাচিত ১৬ জন। এই নতুন নিয়ম পুরো আইপিএল জুড়েই চলবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *