West Bengal Election 2026 Live: আর কিছুক্ষণ, তারপরই রাজ্যে প্রধানমন্ত্রী

Live Assembly Election 2026 News Updates in Bengali: বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিন জেলায় তাঁর তিনটি জনসভা রয়েছে। প্রথম সভাটি রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয়টি পশ্চিম বর্ধমানের আসানসোলে। তৃতীয়টি বীরভূমের সিউড়িতে।
শুধু একা প্রধানমন্ত্রী নন ভোটের প্রচারে বৃহস্পতিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে কলকাতায় পৌঁছে যাবেন তিনি। এরপর শুক্রবার এবং শনিবার মিলিয়ে তিনটি জনসভা এবং একটি রোড শো রয়েছে তাঁর।
এ দিকে, আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রচারসভা করবেন। মুখ্যমন্ত্রী জনসভা রয়েছে মিনাখাঁ, নোয়াপাড়া, পানিহাটি, বরাহনগর এবং রাজারহাট গোপালপুরে। সেখান থেকে কী বার্তা দেন এখন সেইটাই দেখার।
এদিকে কালকের পর আজও বৃষ্টি হবে। বসন্তেও যেন বর্ষার আমেজ। বুধবার দফায়-দফায় বৃষ্টি হয়েছে। রাতেও থামেওনি। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদ ওঠেনি। আবহাওয়া অফিস বলছে, আজও ভোগাবে বৃষ্টি। সঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।