Salt Lake Sector V accident: অ্যাপ বাইকের পিছনে সরকারি বাসের ধাক্কা, অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু মহিলা আইটি কর্মীর - 24 Ghanta Bangla News
Home

Salt Lake Sector V accident: অ্যাপ বাইকের পিছনে সরকারি বাসের ধাক্কা, অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু মহিলা আইটি কর্মীর

Salt Lake Sector V accident: অ্যাপ বাইকের পিছনে সরকারি বাসের ধাক্কা, অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভে দুর্ঘটনায় মৃত্যু মহিলা আইটি কর্মীর

কলকাতা:  ব্যস্ত সময়ে সল্টলেক সেক্টর ফাইভে ভয়ঙ্কর দুর্ঘটনা। মৃত্যু মহিলা আইটি কর্মীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কিরণ মিশ্রা। সল্টলেক সেক্টর ফাইভে আরএস সফটওয়্যারের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিরণ বর্ধমানের বাসিন্দা। পেশার কারণে তিনি কেষ্টপুরে থাকতেন। প্রেমিকের সঙ্গে কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। প্রত্যেকদিন প্রেমিকও অফিসে পৌঁছে দেন কিরণকে। তাঁদের দুজনেরই অফিস পাশাপাশি। কিন্তু এদিন কিরণের প্রেমিকের ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। তাই অ্যাপ বাইক বুক করে অফিসে এসেছিলেন কিরণ।

আরএস সফটওয়্যার মোড়ে পিছন থেকে একটি করুণাময়ী ঘাটাল রুটের সরকারি বাস এসে বাইকের পিছনে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান কিরণ। তাঁকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, ইন্টারনাল ক্ষত হয়েছে কিরণের।

সল্টলেকে বাসগুলো যেভাবে চলে, যেভাবে যাত্রী নামায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন অফিসকর্মীরা। অফিস টাইমে স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে বাস চলে। এর আগেও একইভাবে সল্টলেকে দুর্ঘটনায় ঘটেছে। তারপরও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *