Kalichak Incident Accused: কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, ‘কিছুই করিনি’, দাবি ধৃতদের - 24 Ghanta Bangla News
Home

Kalichak Incident Accused: কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, ‘কিছুই করিনি’, দাবি ধৃতদের

Spread the love

কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখা হয়েছিল আট ঘণ্টা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কালিয়াচকের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। তিনি মিম নেতা। পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আজ গ্রেফতার করে পুলিশ ও সিআইডি। অভিযোগ, বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। যদিও মোফাক্কেরুলের দাবি, তাঁকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তিনি কোনও পার্টি করেন না। ঘেরাও করেননি।  বাকি অভিযুক্তদেরও একই দাবি। পুলিশ এই মামলায় মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *