West Bengal Election 2026 Live: আজই কালিয়াচকে NIA টিম, কথা বলবেন আটকে পড়া জুডিশিয়াল অফিসারদের সঙ্গে

Live Assembly Election 2026 News Updates in Bengali: কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজই মালদহের কালিয়াচকে যাচ্ছে এনআই-এর একটি টিম। সেখানে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে, ভোটের আগে আজও প্রচারে ঝড় তুলতে প্রস্তুত সব রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক জেলায় সভা করবেন তিনি। সভা থেকে ফের কমিশন ও বিজেপিকে নিশানা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা নিয়ে মন্তব্য করতে পারেন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমের জেলা মূলত পুরুলিয়া, বাঁকুড়ায় সভা করার কথা রয়েছে তাঁর। পরপর তিনটি সভা করবেন বলে জানা গিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রচারের দিকেও নজর থাকবে দিনভর।