SIR in Bengal: পুরোদমে শুরু ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরির কাজ, হয়ে গেল সমন্বয় বৈঠক - 24 Ghanta Bangla News
Home

SIR in Bengal: পুরোদমে শুরু ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরির কাজ, হয়ে গেল সমন্বয় বৈঠক

Spread the love

SIR in  Bengal: পুরোদমে শুরু ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরির কাজ, হয়ে গেল সমন্বয় বৈঠক

কলকাতা: অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পরিকাঠামো তৈরির কাজ শুরু করল রাজ্য সরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (এসপিএম নিবাস)-এ এই ট্রাইব্যুনাল বসানো হবে। বৃহস্পতিবার পূর্ত, স্বরাষ্ট্র, অর্থ ও বিচার দফতরের মধ্যে সমন্বয় বৈঠকও হয়েছে।

সূত্রের খবর, ২৪টি নির্বাচনী জেলার জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা হবে। কোর্টের জন্য চেয়ার, টেবিল, এসি-সহ প্রয়োজনীয় আসবাবপত্র ইতিমধ্যেই আনা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের সহায়তার জন্য কর্মী নিয়োগেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের জন্য কম্পিউটার ও অন্যান্য আধুনিক সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। আবেদনকারী ও সাধারণ মানুষের জন্য বসার জায়গা, শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট এই ট্রাইব্যুনাল গঠন করেছে। ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি বিশ্বজিৎ বসু, প্রদীপ্ত রায়-সহ মোট ১৯ জন সদস্য রয়েছেন। তালিকায় রয়েছেন একঝাঁক অবসরপ্রাপ্ত বিচারকও। বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তাঁদের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।

অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আবেদন করা যাবে। অফলাইনে জমা পড়া আবেদন জেলাশাসকরা স্ক্যান করে ট্রাইব্যুনালে পাঠাবেন। উল্লেখ্য, এর আগে বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায় যে বুধবার ট্রেনিং শেষ করে, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের কাজ শুরু করা হবে। এবার পুরোদমে শুরু হয়ে গেল পরিকাঠামো তৈরির কাজ। এখন দেখার আবেদন শুরু হলে কাজ কতটা সুগম হয়। দেখার নতুন করে কোনও বিতর্ক দানা বাঁধে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *