Mitali Bag: প্রার্থীর নমিনেশন জমা দিতে এসে জুতো হারালেন তৃণমূল সাংসদ - 24 Ghanta Bangla News
Home

Mitali Bag: প্রার্থীর নমিনেশন জমা দিতে এসে জুতো হারালেন তৃণমূল সাংসদ

Spread the love

Mitali Bag: প্রার্থীর নমিনেশন জমা দিতে এসে জুতো হারালেন তৃণমূল সাংসদ

মেদিনীপুর: নমিনেশন জমা দিতে এসে জুতো হারালেন সাংসদ। খালি পায়ে হাঁটলেন দীর্ঘ পথ। খালি পায়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বরে ঘুরে বেড়াচ্ছেন এক মহিলা! পরিচয় শুনলেই অবাক হবেন। ইনি আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ। কেন খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন উত্তরে মিতালী বাগ জানান , চন্দ্রকোণা বিধানসভা তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইকে নিয়ে মিছিল করে তিনি ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছানোর সময় পায়ের চপ্পলটি প্রিয় কর্মীদের পায়ে চাপ লেগে ছিঁড়ে যায়, পরে হারিয়ে যায়।

মিছিলে এত কর্মী সমর্থক ছিলেন মাঝে দাঁড়ানো সম্ভব হয়নি, তাই খালি পায়েই মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছেছেন। তারপর আবার একটি নতুন চপ্পল কিনে নিয়ে আসা হয় সেই চপ্পল পরে এই মনোনয়ন পত্রের কাজ সারলাম।

আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ বলেন, “মানুষের খুবই উচ্ছ্বাস। প্রচুর মানুষের ভিড় হয়েছে। মাঝে হাঁটতে গিয়ে চটি ছিড়ে যায়। অসুবিধা হচ্ছিল। কিন্তু এত মানুষের ভালবাসায় আর সেটা মনে হয়নি। পরে একটা চটি কিনে নেওয়া হয়েছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *