Bihar Stampede: : পুজো দেওয়ার সময় মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ জনের

পটনা : বিহারের নালন্দার মন্দিরের মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল আট জনের। প্রত্যেকেই মহিলা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে নালন্দার শীতলা মন্দিরে পুজো দেওয়ার সময় হুড়োহুড়ি পড়ে যায়। তারপরই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন। কমপক্ষে ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
বিস্তারিত আসছে…