শ্বেতাও জলে পড়ে গিয়েছিলেন, তাহলে রাহুলের এমন পরিণতি কেন হল? - 24 Ghanta Bangla News
Home

শ্বেতাও জলে পড়ে গিয়েছিলেন, তাহলে রাহুলের এমন পরিণতি কেন হল?

Spread the love

গোড়ালি জলে শুটিংয়ের কথা ছিল। আকস্মিক একটা বড় ঢেউ আসায় ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান রাহুল ও শ্বেতা। এমনটাই ইউনিট সূত্রে খবর। তবে গোড়ালি জলে দাঁড়িয়ে থাকলে, কীভাবে ডুবে যাওয়ার মতো অবস্থা হল? উঠছে প্রশ্ন। এ ক্ষেত্রে তালসারি পুলিশ জানাচ্ছে, তালসারির সমুদ্র সৈকতে চোরাবালি রয়েছে। তাহলে কি চোরাবালির কারণেই দুর্ঘটনা ঘটল? রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা বলেছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তিনি পাড়ে আসতে পারলেও, ভেসে যান রাহুল। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলে, রাহুলের এমন পরিণতি কেন হল? ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, “আমি আর রাহুল দা আধ ঘণ্টা আগেও তো শুটিং করছিলাম। আমিও পড়ে গেলাম। আমি তো ঠিক আছি। রাহুল দা ঠিক আছে তো? আমি কথা বলব, আমাকে যেতে দিচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *