Calcutta High Court: ভোটার তালিকা থেকে বাদ খোদ কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শইদুল্লা মুনসি! - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: ভোটার তালিকা থেকে বাদ খোদ কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শইদুল্লা মুনসি!

Spread the love

Calcutta High Court: ভোটার তালিকা থেকে বাদ খোদ কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শইদুল্লা মুনসি!

কলকাতা: প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির! এ খবরেই শোরগোল এন্টালিতে। সূত্রে খবর, এই কেন্দ্রের ভোটার তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শইদুল্লা মুনসির নাম বিবেচনাধীন ভোটারের তালিকা থেকে সরাসরি বাদের খাতায় চলে গিয়েছে। খোদ একজন প্রাক্তন বিচারপতির ক্ষেত্রে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশাসনিক মহলেও শুরু ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। 

বিচারপতি মুনসি জানিয়েছেন, শুনানিতে তাঁকে ডাকা হলে তিনি প্রমাণস্বরূপ নিজের পাসপোর্ট জমা দিয়েছিলেন। তাঁর পরিচয় জানার পর সংশ্লিষ্ট ইআরও (ERO) তাঁকে আশ্বস্তও করেছিলেন যে কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রাক্তন বিচারপতির অভিযোগ, তাঁকে সরাসরি প্রথম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, ওই একই কেন্দ্রের ভোটার হওয়া সত্ত্বেও তাঁর স্ত্রী এবং ছেলেকেও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় পাঠানো হয়েছে। প্রথম প্রকাশিত তালিকায় তাঁর স্ত্রী ও পুত্রের নামও প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরাই বিবেচনাধীন ভোটারদের কেসের নিষ্পত্তি করছেন। 

দেশের বিচার ব্যবস্থার সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকা এমন একজন সম্মানীয় ব্যক্তির ভোটাধিকার নিয়ে টানাপোড়েনের জেরে তা নিয়ে নাগরিক মহলেও ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে। সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন এমনটা ঘটল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। আপাতত নিজের এবং পরিবারের ভোটাধিকার সংক্রান্ত এই জটিলতা কাটাতে ট্রাইব্যুনালের বিচারের দিকেই তাকিয়ে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শইদুল্লা মুনসি। এখন দেখার ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *