Mamata Banerjee: আধ ঘণ্টা পেরিয়ে গেল, মাঝ আকাশে চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর বিমান, নামতে পারল না দমদমে

কলকাতা: জেলা সফর সেরে ফেরার পথে বিপত্তি। কলকাতায় নামতেই পারল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বৃহস্পতিবার দুপুরে পান্ডবেশ্বর, বীরভূমে সভা ছিল মমতার। এরপর অন্ডাল থেকে ওড়ে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান। সেই বিমান নামতে গিয়েই বিপত্তি তৈরি হয়। ৪টে ১০-এ বিমান অবতরণ করার কথা ছিল দমদমে। কিন্তু নির্দিষ্ট সময়ের পর আধ ঘণ্টা পেরিয়ে গেলেও বিমান নামতে পারেনি। মাঝ আকাশেই চক্কর কেটেই চলেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই বিমান অবতরণ করতে পারেনি। এদিন বিকেলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় দমদমে। তার জেরেই হঠাৎ শুরু হয়ে যায় প্রবল ঝড়-বৃষ্টি। এমনকী বিমানবন্দরের সামনে মুখ্যমন্ত্রীর জন্য যে সামিয়ানা করা হয়েছিল, সেটিও ঝড়ে উল্টে যায়।
কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, কখনও ডায়মন্ড হারবারের উপর চক্কর কাটছে বিমান। আপাতত অবতরণের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগেই। শুধু দমদম নয়, উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগের সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১০ থেকে ১২ কিলোমিটার উলম্ব বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, তার জেরেই এই ঝড়-বৃষ্টি।
সবিস্তারে আসছে…