Ram Navami at JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমীর পুজো, AVBP-র বিরুদ্ধে স্লোগান বামেদের - 24 Ghanta Bangla News
Home

Ram Navami at JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমীর পুজো, AVBP-র বিরুদ্ধে স্লোগান বামেদের

Ram Navami at JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম-নবমীর পুজো, AVBP-র বিরুদ্ধে স্লোগান বামেদের

রামনবমী নিয়ে বরাবরই উত্তেজনার পারদ চড়ে থাকে যাদবপুুর বিশ্ববিদ্যালয়ে। এবারও তার অন্যথা হল না। তবে সেই উত্তেজনার মধ্যে আজ পুজো হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ABVP-এর তরফে রামনবমী পুজো চলছে। পাশাপাশি বামপন্থী ছাত্ররা স্লোগান দিচ্ছেন,”যাদবপুরে লাল মাটিতে এবিভিপি ঠাঁই নাই।” তবে, শুধু যাদবপুর নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। এবছর ক্যাম্পাসের ভিতরেই রামনবমী পালনের জন্য অনুমতি চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ABVP সমর্থকরা। কিন্তু তাতে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্যাম্পাসের ভিতরে মিছিল করারও অনুমতি চেয়েছিলেন ABVP সমর্থিত ছাত্রছাত্রীরা। অনুমতি মেলেনি তাতেও। এই নিয়ে এদিন সকাল থেকেই ক্যাম্পাসের মধ্যে চাপানউতোর তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *