হিমাচলেও পালা বদল? রাজ্যসভা ভোটে BJP-কে ভোট দিয়েই উধাও কং বিধায়করা - Bengali News | Bjp candidate harsh mahajan wins himachal seat 6 congress mlas reportedly taken to haryana - 24 Ghanta Bangla News
Home

হিমাচলেও পালা বদল? রাজ্যসভা ভোটে BJP-কে ভোট দিয়েই উধাও কং বিধায়করা – Bengali News | Bjp candidate harsh mahajan wins himachal seat 6 congress mlas reportedly taken to haryana

Spread the love

সিমলা: বিহারের পর হিমাচল প্রদেশেও ঘটবে ক্ষমতার হাত বদল? রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজ্যে সেই রকম পরস্থিতিই তৈরি হয়েছে। ভোট গ্রহণের সময়ই বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক ক্রস ভোট করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। রাজ্যের ৬৮ বিধায়কের মধ্যে ৪০ জনই কংগ্রেসের। এছাড়া, তাদের পক্ষে আরও তিনজন নির্দল বিধায়কের সমর্থন ছিল। তাই, কংগ্রেসের পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাদের জয় নিয়ে সংশয় ছিল না। কিন্তু, ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজ্যের একমাত্র রাজ্যসভা আসনে জয় পেয়েছে বিজেপিই। হিমাচল প্রদেশের বিজেপি নেতা জয়রাম ঠাকুর জানিয়েছেন, কংগ্রেস এবং বিজেপি প্রার্থী দুজনেই ৩৪টি করে ভোট পেয়েছিলেন। এরপর টস হয় এবং টসে বিজেপি প্রার্থী জয়ী হন। তবে, শুধু রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোট করাই নয়, ভোটের পর কংগ্রেসের ৫-৬ জন বিধায়ককে পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের দিয়ে তাদের হরিয়ানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *