একসময়ের সঙ্গী আজ প্রতিদ্বন্দ্বী, শুভেন্দুকে নিয়ে কী বললেন পবিত্র? - 24 Ghanta Bangla News
Home

একসময়ের সঙ্গী আজ প্রতিদ্বন্দ্বী, শুভেন্দুকে নিয়ে কী বললেন পবিত্র?

Spread the love

পাঁচ বছর আগে নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী জেতেন, তখন তাঁর সঙ্গী ছিলেন পবিত্র কর। কিন্তু, কে জানত পাঁচ বছর পর সঙ্গীই শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবেন। এবারও বিজেপি টিকিটে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শুভেন্দু। ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন। আর নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করল পবিত্র করকে। যিনি মঙ্গলবারই বিজেপি থেকে তৃণমূলে ফেরেন। আর তৃণমূলে ফিরেই ভোটে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী হলেন পবিত্র। শুভেন্দুর সঙ্গী যে তৃণমূলে যোগ দিতে পারেন, মাস তিনেক আগেই খবর করেছিল টিভি৯ বাংলা। মঙ্গলবার সেই খবরে সিলমোহর পড়ল। তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হয়ে কী বললেন পবিত্র কর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *