Shatarup Ghosh: ‘নেতাদের বোঝাপড়ায় কিছু যায় আসে না’, কংগ্রেস কর্মীদের পাশে চান শতরূপ - 24 Ghanta Bangla News
Home

Shatarup Ghosh: ‘নেতাদের বোঝাপড়ায় কিছু যায় আসে না’, কংগ্রেস কর্মীদের পাশে চান শতরূপ

Spread the love

Shatarup Ghosh: ‘নেতাদের বোঝাপড়ায় কিছু যায় আসে না’, কংগ্রেস কর্মীদের পাশে চান শতরূপ

জলপাইগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিকবার জোট আলোচনায় বসেছে সিপিএম। আলোচনা হয়েছে নওশাদ সিদ্দিকীর সঙ্গেও। তবে, কংগ্রেসের সঙ্গে যে এবার সিপিএমের সঙ্গে কোনও জোটে যাচ্ছে না, তা দু’পক্ষই স্পষ্ট করে দিয়েছে। তারপরও জোটের কথা বলছেন বাম নেতা শতরূপ ঘোষ। জলপাইগুড়িতে গিয়ে কংগ্রেসকে পাশে থাকার আহ্বান জানালেন তিনি।

দলের বাধ্যবাধকতাকে সরিয়ে রেখে ২৬-এর নির্বাচনে কংগ্রেস কর্মীদের সিপিএমের সঙ্গে হাতে হাত রেখে লড়াই করার আহ্বান জানিয়ে বাম-কংগ্রেস জোটের জল্পনা আরও একবার উস্কে দিয়েছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। বামেদের তরুণ নেতার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল।

এসআইআর আবহে কর্মিসভা করতে জলপাইগুড়ি পৌঁছন সিপিএম নেতা শতরূপ ঘোষ। রবিবার রাতে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি হাটে কর্মিসভা করেন তিনি। ওই সভা থেকেই তিনি কংগ্রেস কর্মীদের কার্যত কটাক্ষ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে দলের উর্ধ্বে উঠে সিপিএমের সঙ্গে জোট গড়তে কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা শতরুপ ঘোষ।

কংগ্রেস কর্মীদের উদ্দেশে শতরূপ বলেন, “আন্তরিকতা নিয়ে আমি অনুরোধ করছি, বামেদের পাশে দাঁড়ান।” জোট নিয়ে প্রশ্ন করা হলে শতরূপ ঘোষ বলেন, “কংগ্রেসের কর্মীরা জানেন, আমরা কংগ্রেস প্রার্থীদের জন্য কীভাবে লড়াই করেছিলাম, নেতাদের মধ্যে বোঝাপড়া হল কি না, তাতে কিছু যায় আসে না।”  তবে অন্যদিকে, বিজেপির দাবি, বাম ও কংগ্রেস উভয়েই যেন তাদের পাশে থাকে। বিজেপি জেলা সহ সভাপতি বুবাই কর বলেন, “আমরা চাই, সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বিজেপি সঙ্গে আসুক। আগেরবারের মতো যেন ভোট ভাগাভাগির ভুল না করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *