Nadia: দোলের দিন লোনের টাকা আনতে গিয়েছিলেন, তৃণমূল নেতার ভাইয়ের কাছে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার - Bengali News | Trinamool leader's brother accused of assaulting woman - 24 Ghanta Bangla News
Home

Nadia: দোলের দিন লোনের টাকা আনতে গিয়েছিলেন, তৃণমূল নেতার ভাইয়ের কাছে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার – Bengali News | Trinamool leader’s brother accused of assaulting woman

Spread the love

নদিয়া:  দোলের দিন গিয়েছিলেন লোনের টাকা আনতে। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট তারিখেই যান। এবার সেদিন দোল পড়ে। তাই সক্কাল সক্কালই চলে গিয়েছিলেন। কিন্তু সেই টাকা আনতে গিয়েই পথে আটকান এক ব্যক্তি। তিনি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে, তাঁর কাপড় ধরে টেনে ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ। অভিযুক্তের দাদা আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভোট আবহে চড়েছে রাজনৈতিক রং। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা ওই মহিলা। তিনি একটি বেসরকারি ঋণপ্রদানকারী সংস্থায় কাজ করেন। অভিযুক্ত কয়েক মাস আগে ওই সংস্থা থেকেই লোন নিয়েছিলেন। ঐ সংস্থা থেকেই লোন নিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা অভিযুক্ত।

নিগৃহীতার দাবি, প্রতি মাসেই তাঁর কাছ থেকে লোনের টাকা আনতে যেতেন ওই মহিলা। সেইমতো দোলের দিন টাকা আনতে ওই বাড়িতে গিয়েছিলেন মহিলা। অভিযোগ, প্রথমে তাঁর রাস্তা আটকান অভিযুক্ত। এরপর মহিলার কাপড় টেনে ছিঁড়ে দেয় বলেও অভিযোগ। এই পুরো ঘটনার অভিযোগ নবদ্বীপ থানায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *