মরশুমে দ্বিতীয় দফায় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে – Bengali News | Second spell of rain in the season is coming to South Bengal
কলকাতা: রাজ্যে রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা।আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। বৃষ্টির অনুকূল পরিস্থিতি। সকাল থেকে পরিস্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া আগামী শুক্র শনিবার পর্যন্ত। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা।
রবিবার ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে।