IND vs PAK: আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে চরম বিতর্কে প্রাক্তন পাক স্পিনার সাকলিন! - Bengali News | Ind vs pak former pakistan spinner saqlain sparks massive controversy by calling the icc the indian cricket council - 24 Ghanta Bangla News
Home

IND vs PAK: আইসিসিকে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে চরম বিতর্কে প্রাক্তন পাক স্পিনার সাকলিন! – Bengali News | Ind vs pak former pakistan spinner saqlain sparks massive controversy by calling the icc the indian cricket council

Spread the love

কলকাতা: পিচ নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানের প্রাক্তন অফস্পিনার সাকলিন মুস্তাক। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সুপার এইট ম্যাচের আগে তিনি আইসিসিকে কটাক্ষ করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে উল্লেখ করেছেন। তিনি ইঙ্গিত দেন, ম্যাচের পিচ নাকি ভারতের অনুকূলে তৈরি হতে পারে। তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ম্যাচের আগে সাকলিন বলেন, “আইসিসি… ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। দেখি, কেমন পিচ বানানো হয়। কন্ডিশন আপনার দলের পক্ষে হলে বাড়তি সুবিধা পাওয়া যায়।” পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট কাঠামোর প্রশংসাও করেন পাক স্পিনার। তবু পিচ নিয়ে এমন ইঙ্গিত অনেকেই ভালো চোখে দেখেননি।

এই সমালোচনার মাঝেই, মাঠে ব্যাট হাতে জবাব দিলেন সঞ্জু স্য়ামসন। ৯৭ রান করে তিনি ভারতের জয় নিশ্চিত করেন। ৬৫ হাজারেরও বেশি দর্শকে ঠাসা ইডেন গার্ডেন্সে ভারত ১৯.২ ওভারে ১৯৯/৫ তুলে পাঁচ উইকেটে জিতে সেমিফাইনালে ওঠে। সুপার এইটের এই জয়ের ফলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্য়ান্ড। ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯৫/৪ তোলে। রস্টন চেজ ইনিংসের ভিত গড়ে দেন। আর শেষ দিকে রোভম্যান পাওয়েল ১৯ বলে অপরাজিত ৩৪ ও জেসন হোল্ডার ২২ বলে অপরাজিত ৩৭ রান করেন। শক্ত স্কোর তাড়া করতে নেমে শুরুর দিকে ভারতের ব্যাটাররা ব্যর্থ হন। অভিষেক শর্মা (১০), ঈশান কিশান (১০), অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮), তিলক বর্মা (২৭) ও হার্দিক পান্ডিয়া (১৭) কেউই বড় রান পাননি।

সঞ্জুকে তাও নড়ানো যায়নি। দলের হয়ে একাই চাপ সামলে দেন। তাঁর ইনিংসে ছিল নিখুঁত টাইমিং। শেষ ওভারগুলোতে প্রয়োজনীয় রান তোলায় তিনি ছিলেন নির্ভুল। ফলে পিচ বিতর্ক চাপা পড়ে যায় ভারতের জয়ের উল্লাসে। সাকলাইনের মন্তব্য নিয়ে বিতর্ক চললেও, ম্যাচের ফল বলে দিচ্ছে, পরিস্থিতি যাই হোক পারফরম্যান্সই শেষ কথা। ভারতের ধারাবাহিকতা ও বড় মঞ্চে দায়িত্ব নেওয়ার মানসিকতাই তাদের সেমিফাইনালে তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *