ROKO: বিশ্বকাপের পরই মেগা শো, দেশের জার্সিতে ফিরছেন দুই মহাতারকা! - Bengali News | Roko mega show after the world cup two superstars set to return in national jersey - 24 Ghanta Bangla News
Home

ROKO: বিশ্বকাপের পরই মেগা শো, দেশের জার্সিতে ফিরছেন দুই মহাতারকা! – Bengali News | Roko mega show after the world cup two superstars set to return in national jersey

Spread the love

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে মেগা শো। বিসিসিআই ঘোষণা করে দিল, আগামী ৬ জুন থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ১টি টেস্ট ও ৩টি ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তবে এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ মধ্য়ে অন্তর্ভুক্ত নয়। বিশ্বকাপের পরেই শুরু হচ্ছে আইপিএল। মে মাসের শেষ পর্যন্ত চলবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারতীয় দল। সূচি অনুযায়ী, প্রথমে হবে একটি টেস্ট ম্যাচ, যার আয়োজন করা হবে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং পিসিএ স্টেডিয়ামে। এটি হবে এই মাঠের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ। ফলে ঐতিহাসিক গুরুত্বও থাকছে এই লড়াইয়ে।

ভারত ও আফগানিস্তান এখনও পর্যন্ত একটিই মাত্র টেস্ট ম্যাচ খেলেছে। ২০১৮ সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচে ভারতের অধিনায়ক অজিঙ্কা রাহানে ছিলেন। তাঁর নেতৃত্বে ২৬২ রানে জয় পায় ভারত। মুরলী বিজয় ও শেখর ধাওয়ান সেঞ্চুরি করেন সেই ম্যাচে। এখনও পর্যন্ত রানের ব্যবধানের হিসাবে সেটিই ভারতের দ্বিতীয় বৃহত্তম জয় হিসেবে নথিভুক্ত। এ বারের একটি মাত্র টেস্ট ম্য়াচের পরই মেগা শো। ওয়ান ডে সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তন। দুই তারকাই বর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়ে বর্তমানে শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটই খেলছেন। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে ভারত আরও বেশি ওয়ান ডে ম্যাচ খেলতে চলেছে। আর সেই প্রস্তুতির প্রথম ধাপই হল এই আফগানিস্তান সিরিজ।

তিনটি ওয়ান ডে ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ জুন ধর্মশালায়। ১৭ জুন লখনউতে এবং ২০ জুন চেন্নাইতে পরের দুটি ম্যাচ। এই ভেন্যুগুলির মধ্যে একমাত্র চেন্নাই-ই বিশ্বকাপের ভেন্যু তালিকায় ছিল। আইপিএলে খেলার কারণে ম্যাচে রোহিত ও কোহলি জুটি ফর্মেই থাকবে বলে মনে করা হচ্ছে। গত বছর অস্ট্রেলিয়া সফরে দীর্ঘ বিরতির কারণে যে জড়তা দেখা গিয়েছিল, এ বার তা হওয়ার সম্ভাবনা কম। রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান দলও আগের থেকে শক্তিশালী। সীমিত ওভারের ক্রিকেটে তারা ইতিমধ্যেই শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ফলে বিশ্বকাপের উত্তেজনার পরপরই ভারত-আফগানিস্তান সিরিজেও জমবে আরেকটি রোমাঞ্চকর অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *