'বিগ বস'-এর ঘোষণা করতে ইডেনে পৌঁছাবেন সৌরভ, কে-কে থাকছেন? - Bengali News | Big Boss launch event will take place on 6th March - 24 Ghanta Bangla News
Home

‘বিগ বস’-এর ঘোষণা করতে ইডেনে পৌঁছাবেন সৌরভ, কে-কে থাকছেন? – Bengali News | Big Boss launch event will take place on 6th March

Spread the love

টলিপাড়া জুড়ে চর্চা তুঙ্গে, আগামী ৬ মার্চ ‘বিগ বস’-এর ঘোষণায় ইডেন গার্ডেন্সে পৌঁছাতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলায় এই নন-ফিকশন হচ্ছে বহু বছর পর। সঞ্চালনার দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন প্রশ্ন হল, ‘বিগ বস’ হাউজে প্রতিযোগী হিসাবে থাকবেন কারা?

এই বছর দেখা যেতে পারে শো। দুর্গাপুজোর আগেই দেখা যাবে নাকি শীতে, তা জানতে ৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খোঁজ নিয়ে জানা গেল, বাংলার কোন-কোন তারকা ‘বিগ বস’-এর ঘরে থাকতে পারেন, তার একটা তালিকা তৈরি হয়েছে প্রাথমিক পর্যায়ে। তবে কার-কার ভাগ্যে শিকে ছিঁড়বে, সেটা এই সপ্তাহে পুরোটা জানা যাবে না। শুটিং শুরু হতে কিছুটা সময় লাগবে।

এর আগে ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলা ছেড়ে এখন তিনি স্টার জলসা চ্যানেলে এই চর্চিত নন-ফিকশনের সঞ্চালনার দায়িত্ব সামলাবেন। চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের নায়ক-নায়িকাদের কাছেও এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। এদিকে স্টার জলসায় এই মুহূর্তে কোনও নন-ফিকশন শো দেখা যাচ্ছে না। জি বাংলায় প্রাইম টাইমে দেখানো হয় সা রে গা মা পা আর ডান্স বাংলা ডান্স। এর সঙ্গে নতুন কোনও নন-ফিকশন যোগ হবে কিনা, সেটা দেখার অপেক্ষা।

লক্ষণীয় বাংলায় ‘বিগ বস’ এর আগে হয়েছে ২০১৬ সালে। বিক্রম চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিলাজিত্‍ মজুমদারের মতো বিভিন্ন মুখ তখন প্রতিযোগী ছিলেন। এবার কারা প্রতিযোগী হবেন, তা নিয়ে উত্‍সাহ রয়েছে চূড়ান্ত পর্যায়ে।

আবার মার্চ মাসেই বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং শুরু হচ্ছে। সৌরভের ভূমিকায় রাজকুমার রাওয়ের পাশে মা হিসাবে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে। বাবার চরিত্র করছেন বোমান ইরানি। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রাহুল দেব বসুকে দেখা যেতে পারে, এমনও চর্চা রয়েছে টলিপাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *