রশ্মিকা-বিজয় এবার লাইফপার্টনার, দুজনের মোট সম্পত্তির পরিমাণ জানেন? - Bengali News | Here is the net worth of vijay deverakonda and rashmika mandana - 24 Ghanta Bangla News
Home

রশ্মিকা-বিজয় এবার লাইফপার্টনার, দুজনের মোট সম্পত্তির পরিমাণ জানেন? – Bengali News | Here is the net worth of vijay deverakonda and rashmika mandana

Spread the love

অবশেষে জল্পনার অবসান! দীর্ঘদিনের লুকোচুরি আর অনুরাগী মহলে চলা গুঞ্জনে শিলমোহর দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন দাক্ষিণাত্যের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বৃহস্পতিবার ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হলো এই জুটির। বিয়ের পর সমাজমাধ্যমে তাঁদের শেয়ার করা একগুচ্ছ আদুরে ছবি এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

কেরিয়ারের গ্রাফ: ভিন্ন পথে সাফল্যবিজয় ও রশ্মিকা—দুজনেই দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার হলেও বলিউডের ময়দানে তাঁদের ভাগ্য একটু আলাদা:বিজয় দেবেরকোন্ডা: ‘অর্জুন রেড্ডি’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছালেও হিন্দি বলয়ে বিজয়ের জমি এখনও খুব একটা শক্ত নয়। অনন্যা পাণ্ডের বিপরীতে তাঁর ‘লাইগার’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।রশ্মিকা মন্দানা: অন্যদিকে রশ্মিকা বলিউডে এখন অপ্রতিরোধ্য। ‘অ্যানিম্যাল’ থেকে ‘ছাওয়া’—পরপর হিট ছবি উপহার দিয়ে তিনি এখন বলিউডের প্রথম সারির নাম। আর্থিক দিক থেকেও দুজনে কেউ কারও চেয়ে কম নন।

রশ্মিকার সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। আর অন্যদিকে বিজয়ের সম্পত্তির পরিমাণ ৬৬ থেকে ৭০ কোটি টাকা। প্রতি ছবিতে পারিশ্রমিক হিসেবে রশ্মিকা নেন, ৪ কোটি টাকা। বিজয় পারিশ্রমিক হিসেবে নেন, ছবি পিছু ১২-১৫ কোটি টাকা। এছাড়াও, অন্য আয়ের উৎস হল সিনেমা ও ব্র্যান্ড প্রমোশন। রিয়্যাল এস্টেট ও নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড রয়েছে নিজেদের।

রশ্মিকার কুর্গ থেকে মুম্বই পর্যন্ত ছড়িয়ে রয়েছে একাধিক সম্পত্তি। কুর্গে ৮ কোটি টাকার বাগানবাড়ি ছাড়াও বেঙ্গালুরু, হায়দরাবাদ ও গোয়াতে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। তাঁর গ্যারেজে শোভা পায় অডি, মার্সিডিজ ও রেঞ্জ রোভারের মতো গাড়ি।

পিছিয়ে নেই বিজয়ও। হায়দরাবাদে তাঁর ১৫ কোটি টাকার একটি রাজকীয় বাংলো রয়েছে। তবে বিজয়ের সম্পত্তির তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ হলো তাঁর ৩০ কোটি টাকা মূল্যের নিজস্ব প্রাইভেট জেট। বিজ্ঞাপনী পোস্ট থেকেও তাঁর আয় বিপুল; ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য তিনি প্রায় ৪০ লক্ষ টাকা নিয়ে থাকেন। কেরিয়ারের সাফল্যে রশ্মিকা বর্তমানে কিছুটা এগিয়ে থাকলেও, তাঁদের ব্যক্তিগত রসায়নে পেশাদার জীবনের ইগোর কোনও স্থান নেই। একে অপরের প্রতি অগাধ সম্মান ও ভালোবাসাকে পাথেয় করেই নতুন সংসার সাজাচ্ছেন ‘বিরোশ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *