Haldia: হলদিয়ার ব্যাটারি কারখানায় তুমুল বিক্ষোভ, কী চাইছেন শ্রমিকরা? ভিডিয়ো দেখুন… – Bengali News | Massive protest at Haldia battery factory, what are the workers demanding?
হলদিয়াতে (Haldia) বেতন চুক্তির দাবিতে কারখানায় উৎপাদন বন্ধ করল শ্রমিকরা। ২৪ ঘণ্টা উৎপাদন বন্ধে ক্ষতি প্রায় আনুমানিক ৭০ কোটি টাকা। মুখে কুলুপ শাসকের। তীব্র কটাক্ষ বিরোধীদের। শিল্পতালুক হলদিয়ায় বেতন চুক্তির দাবিতে একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে থেকে ওই কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, এই কর্মবিরতি বেআইনি।