Suvendu Adhikari: সংখ্যালঘুদের ভোট কি এবার তৃণমূল ছেড়ে বিজেপির ঘরে? শুভেন্দুর কথায় জোর জল্পনা - Bengali News | Will minority votes leave Trinamool and go to BJP? Suvendu Adhikari's words spark speculation - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: সংখ্যালঘুদের ভোট কি এবার তৃণমূল ছেড়ে বিজেপির ঘরে? শুভেন্দুর কথায় জোর জল্পনা – Bengali News | Will minority votes leave Trinamool and go to BJP? Suvendu Adhikari’s words spark speculation

Spread the love

শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, বিজেপিImage Credit: TV9 Bangla

কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটব্যাঙ্কই হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেসের। এমনই দাবি করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, প্রতিটি মুসলিম বুথে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এবার সংখ্যালঘুদের ভোট বিজেপিও পাবে। এমনকি সিপিএম-আইএসএফ প্রার্থী দিলে তাঁরাও ভোট পাবেন বলে দাবি করছেন তিনি। শুভেন্দু বলেন, “হিন্দু ভোট তো আগে গিয়েছেই। এবার সংখ্যালঘুদের ভোটও যাবে। প্রত্যেকটা সংখ্যালঘু ভোটে হারতে হবে, আমরাও যেমন ভোট পাব, তেমনি আইএসএফ-সিপিএম যদি প্রার্থী দেয়, তারাও ভোট পাবে।”

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর মুখে সংখ্যালঘুদের নিয়ে এহেন মন্তব্যে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “ওদের থেকে সংখ্যালঘুদের নিয়ে যত কম শোনা যায়, ততই ভাল। এই কিছুদিন আগেই ১ কোটি ১৬ লক্ষ রোহিঙ্গার গল্প শুনিয়েছিলেন। এখন আবার সংখ্যালঘু প্রেম উতলে উঠেছে।”

মুসলিম ভোট ও বিজেপির অবস্থান নিয়ে এর আগেও নিজের মতামতের ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, তিনি কখনই বলেননি, মুসলিম ভোট তিনি চান না, তিনি যে আসলে সংখ্যালঘুদের ভোট পান না, সেটাই বলেছেন। উল্লেখ্য, যেদিন দলের বঙ্গ সভাপতির দায়িত্ব নিলেন শমীক ভাট্টাচার্য, সেদিনই তিনি স্পষ্ট করেছিলেন বাংলায় বিজেপির লক্ষ্য আসলে কী? তৃণমূল সরকারকে কটাক্ষ করলেও বাংলার মুসলিমদের প্রতি তাঁর সুর অনেকটাই নরম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পরবর্তী পর্যায়ে সময়ের সঙ্গে সঙ্গে শুভেন্দুর অবস্থান ও সংখ্যালঘুদের নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গীতেও বদল আসতে  দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *