Bankura: পরীক্ষাকেন্দ্র থেকে আর ঠিক ১০০ মিটার দূরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ফারুককে দেখতে ছুটে এলেন গার্ড-দুই স্কুলের শিক্ষকরা, স্তব্ধ তখন সকলেই! - Bengali News | Higher Secondary exam candidate dies in road accident - 24 Ghanta Bangla News
Home

Bankura: পরীক্ষাকেন্দ্র থেকে আর ঠিক ১০০ মিটার দূরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ফারুককে দেখতে ছুটে এলেন গার্ড-দুই স্কুলের শিক্ষকরা, স্তব্ধ তখন সকলেই! – Bengali News | Higher Secondary exam candidate dies in road accident

Spread the love

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ফারুকImage Credit: TV9 Bangla

বাঁকুড়া: পরীক্ষাকেন্দ্র বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। নিজেই বাইক চালিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। পরীক্ষাকেন্দ্রের থেকে আর মাত্র ১০০ মিটার দূরে। আর তখনই উল্টোদিক থেকে চলে আসে বিদ্যুতের খুঁটি বোঝাই একটা ইঞ্জিন ভ্যান। মুহূর্তের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, আর তাতেই মর্মান্তিক পরিণতি। বাইক থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। তুমুল উত্তেজনা বাঁকুড়ার জয়পুর থানার প্রসাদপুর এলাকায়। ঘটনার প্রতিবাদে ও যথাযথ বিচারের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয় জয়পুর থানার পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জুজুড় হাইস্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বাইক চালিয়ে নিজের পরীক্ষাকেন্দ্র জয়পুর হাইস্কুলে যাচ্ছিল জুয়েল শেখ নামের এক পরীক্ষার্থী। আচমকাই উল্টো দিক থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান মুখোমুখি এসে ধাক্কা মারে পরীক্ষার্থীর বাইকে। ইঞ্জিন ভ্যানে বোঝাই কংক্রিটের বিদ্যুতের খুঁটি সরাসরি ধাক্কা মারে পরীক্ষার্থীর বুকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই পরীক্ষার্থী। দ্রুত তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন জুজুড় হাইস্কুল ও জয়পুর হাইস্কুলের শিক্ষকরা। এদিকে ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে প্রথমে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক ও পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় কেন যথাযথ ব্যবস্থা নেয়নি জেলা পুলিশ ও প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *