Hooghly: বক্তব্যকে বিকৃত করা হয়েছে, এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার - Bengali News | Hooghly BJP leader files complaint at police station over distorted speech - 24 Ghanta Bangla News
Home

Hooghly: বক্তব্যকে বিকৃত করা হয়েছে, এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার – Bengali News | Hooghly BJP leader files complaint at police station over distorted speech

Spread the love

হুগলি: বিজেপি ক্ষমতায় এলে বাংলাতে বন্ধ হবে মাছ মাংস, বিজেপি নেতার ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক ছড়িয়েছিল চুঁচুড়ায়। ওই বিজেপি নেতা চুঁচুড়া থানায় অভিযোগ জানালেন। তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে ভুল ব্যাখ্যা করে সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনি যেটা বলেছিলেন তাঁর অর্থ বদল করে দেয়া হয়েছে, তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। যে সমস্ত সমাজমাধ্যমের একাউন্ট থেকে তার ভিডিওটি ছড়ানো হয়েছিল সেই সমাজ মাধ্যমে একাউন্টের স্ক্রিনশট নিয়ে নকল করে অভিযোগ পত্রের সাথে জমা দেন।

বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, “বিহারে মাছ-মাংস নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও সমাজ মাধ্যমে ছেড়েছিলাম সেই ভিডিওকে কাট চ্যাট করে বিকৃত করা হয়েছে। যেটা আমি বলেছি সেটা খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি করলে সেটা থেকে অনেক সময় রোগ জীবাণু ছড়াতে পারে মানুষের শরীর খারাপ হতে পারে।”

তাঁর বক্তব্য, “সেটা যাতে না হয় তার জন্য মানুষকে সচেতন করতে চেয়েছিলাম, তৃণমূল সেই ভিডিয়োকে নিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে অপপ্রচার করেছে তাই আমি পুলিশের দ্বারস্থ হলাম। তৃণমূল বুঝে গেছে তাদের পায়ের মাটি সরে গেছে। সেই কারণে এই ধরনের কাজ করছে তৃণমূল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *