T20 World Cup: বাবর আজম সঠিক ব্যক্তি নন’ বিশ্বকাপে হতাশাজনক স্ট্রাইক রেট নিয়ে কড়া বার্তা হেসনের - Bengali News | T20 world cup babar azam is not the right person hesson sends a strong message over disappointing strike rate in the world cup - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup: বাবর আজম সঠিক ব্যক্তি নন’ বিশ্বকাপে হতাশাজনক স্ট্রাইক রেট নিয়ে কড়া বার্তা হেসনের – Bengali News | T20 world cup babar azam is not the right person hesson sends a strong message over disappointing strike rate in the world cup

Spread the love

Image Credit: Matthew Lewis-ICC/ICC via Getty Images)Albert Perez – ICC/ICC via Getty Images

কলকাতা: বিশ্বকাপে পাকিস্তান দলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছেন অধিনায়ক বাবর আজম। দলের প্রধান কোচ মাইক হেসন পর্যন্ত মুখ খুলেছেন প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে। বলেছেন, বাবর দলের চাহিদা পূরণ করতে পারছেন না। বিশেষ করে পাওয়ার প্লে-তে তাঁর স্ট্রাইক রেট ১০০এর নিচে। এটা দলের জন্য় বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে বাবর যথাক্রমে ৫, ৪৬, ১৫ রান করেছেন। পরিসংখ্যান বলছে, একটা ম্যাচে রান পেলেও তাঁর ব্যাটিংয়ের গতি দলের কোনও কাজে লাগেনি। দ্রুত রান তোলার ফর্ম্যাটে তাঁর এই ধীর গতির ইনিংস মিডল অর্ডারের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে বাবরকে ব্য়াটিংয়ে নামানো হয় নি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় হেসন বলেন, “কে কোন পজিশনে ব্যাট করবে, এটা সম্পূর্ণ ভাবে দলের উপর নির্ভর করছে। বাবর জানে যে বিশ্বকাপে পাওয়ার প্লে-তে তার স্ট্রাইক রেট ১০০এর নিচে। ও মিডল ওভারে ভালো ব্যাট করলেও, ১২তম ওভারের পরে দলের জন্য সেরা বিকল্প নয়। শেষের দিকে দ্রুত রান তোলার জন্য আমাদের অন্য বিকল্প আছে।” পাক কোচ মাইক হেসনের এই বক্তব্যে স্পষ্ট, বাবর আজমের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ না থাকলেও টি-টোয়েন্টি ফর্ম্যাটে অন্য ব্যাটাররা তাঁর থেকে অনেক বেশি কার্যকর। পাক কোচ আরও বলেন, বাবর নিজেও এই বাস্তবতা স্বীকার করে নিচ্ছেন এবং দলের স্বার্থেই এই পরিবর্তন মেনে নিয়েছেন।

পাকিস্তান এখন সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাবরের ভূমিকা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। তিনি কি আবারও ওপেনিংয়ে ফিরবেন, নাকি মিডল অর্ডারে স্থায়ী ভাবে জায়গা করে নেবেন, সেটাই দেখার। পাকিস্তানের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ বাবর আজমের কাছে নতুন করে প্রমাণ করার চ্যালেঞ্জ। এখন সুপার এইট পর্বে ভালো পারফরম্যান্স করেই সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *