Beldanga Case: মেরেছিল সংবাদ-মাধ্যমকে, সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে জ্বালানো হয়েছিল আগুন, বেলডাঙার ঘটনায় সেই অভিযুক্তদের সশীরে পেশ করা গেল না কোর্ট, এবার পুলিশ কী কারণ দিল? – Bengali News | Despite NIA special court order, police did not provide escort in Beldanga case
উত্তপ্ত হয়েছিল বেলডাঙা।Image Credit: TV9 বাংলা
কলকাতা: NIA-বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙা মামলার অভিযুক্তদের। এই নিয়ে দ্বিতীয়বার অভিযুক্তদের পেশ করা গেল না। জানা যাচ্ছে, NIA বিশেষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বেলডাঙা মামলায় পুলিশ এসকর্ট দেয়নি। এসকর্ট না মেলার কারণে বৃহস্পতিবারও বেলডাঙা মামলায় ৩৬ জন অভিযুক্তকে NIA বিশেষ আদালতে পেশ করা যায়নি।
সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পুলিশ ‘রেডিওগ্রাম’ মেসেজ করে জেল কর্তৃপক্ষকে জানিয়েছে যেহেতু আজ থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেই কারণে পর্যাপ্ত পুলিশের অভাব। তাই মিলছে না এসকর্ট। এরপরই অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে পেশের অনুরোধ বহরমপুর জেল কর্তৃপক্ষের।
জানুয়ারি মাসের শুরু দিকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। অভিযোগ, এক শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। তাঁর দেহ জেলায় ফিরতেই উত্তেজনা তৈরি হয়। টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অবরোধ করা হয় রেলও। শিয়ালদহ-লালগোলা শাখার মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করা হয়। রেললাইনে বাঁশ ফেলে রাখে বিক্ষোভকারীরা। বাঁশে মৃতদেহের ঝুলন্ত ছবি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বচসা বাধে। পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় গণমাধ্যমও।
সেই ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে বলে দেয় এনআইএ তদন্ত করবে। কিন্তু অভিযোগ ওঠে বেলডাঙা মামলায় ফের NIA কে অসহযোগিতা করছে রাজ্য। বহরমপুর জেল থেকে কলকাতায় NIA আদালতে পাঠানো হচ্ছে না অভিযুক্তদের। সূত্রের খবর, জেলা পুলিশ থেকে এসকর্ট দেওয়া হয়নি বহরমপুর জেল কর্তৃপক্ষকে। সেজন্য ‘হাই রিস্ক প্রিজনার’দের NIA আদালতে পেশ করা হচ্ছে না। আজও ঘটল ফের একই ঘটনা।