Sandeshkhali LIVE: এবার ‘টার্গেট’ তৃণমূল নেতা তপন সর্দার, বিক্ষোভ মহিলাদের – Bengali News | Sandeshkhali LIVE: Woman Protest in Sandeshkhali, TMC,BJP, Partha Bhowmik
রবিবারের পর সোমবারও অশান্ত বেড়মজুর। একদিকে যেমন নতুন অঞ্চল সভাপতি হলধর আড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী তেমন প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ির সামনেও শুরু হয়েছে মহিলাদের বিক্ষোভ। রাত্রিবেলা জ্বলেছে হলধর আড়ির খড়ের গাদা। কেউ বা কারা অন্ধকারে এসে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ।