Abhishek Banerjee: SIR নিয়ে ২৬টি কবিতা লিখেছিলেন মমতা! এবার কলম ধরলেন অভিষেকও - Bengali News | After Mamata, Abhishek Banerjee Pens Poem on Bengal’s SIR, Shares It Online - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: SIR নিয়ে ২৬টি কবিতা লিখেছিলেন মমতা! এবার কলম ধরলেন অভিষেকও – Bengali News | After Mamata, Abhishek Banerjee Pens Poem on Bengal’s SIR, Shares It Online

Spread the love

কবিতা লিখলেন অভিষেকImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: সিঙ্গুরের সভা থেকে নিজের নতুন বইয়ের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের মাটিতেই বাংলার SIR নিয়ে লেখা একটি কবিতা পাঠ করেও শুনিয়েছিলেন তিনি। তারপর জানিয়েছিলেন, “তিন দিনে আমি ২৬টি কবিতা লিখেছি। সেটাই বই হিসাবে প্রকাশ করা হবে। নাম স্যর বা ইংরেজিতে SIR।”

এবার তৃণমূল সুপ্রিমোর মতোই কলম ধরলেন দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর নিয়ে কবিতা লিখলেন তিনি। সোমবার নিজেই সমাজমাধ্যমে ‘আমি অস্বীকার করি’ শীর্ষক কবিতাটি পোস্ট করেছেন অভিষেক। যার ছত্রে ছত্রে রয়েছে কেন্দ্রীয় বিরোধিতা, সঙ্গে রাষ্ট্রব্য়বস্থা নিয়ে ক্ষোভ।

তৃণমূলের চোখে বাংলার এসআইআর যেন এক ‘জ্বলন্ত দলিল’। নিজের কবিতাতেও সেই দিকটিকেই তুলে ধরেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ‘১৫০, এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ বাংলায় এখনও পর্যন্ত এসআইআর-এর কারণে হওয়া ‘মৃত্যু’কেই কবিতার ভাষায় তুলে ধরেছেন অভিষেক। কবিতার মাধ্য়মে অভিযোগ তুলেছেন মৃত্যুর সংখ্যা দেড়শো পেরিয়ে যাওয়ার।

Abhishek Banerjee (3)

বাংলার নিবিড় পরিমার্জন ঘিরে তৈরি হওয়া বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। গতিশীল হয়েও সেই জল নিয়েই জলঘোলা কম হয়নি। অভিষেকের কবিতা যেন সেই বিতর্কের প্রতিচ্ছবি। যা ভাল চোখে দেখছে না বিজেপি। তৃণমূলের সেনাপতির প্রতিবাদী ভাষা শুনে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “কোথা থেকে টুকল, এত কথা তো ওই রাজপ্রাসাদ থেকে বেরনোর কথা নয়। কে লিখে দিয়েছেন? যাই হোক না কেন, কেউ একটা লিখে দিয়েছেন, উনি শুধু পোস্ট করেছেন। নির্বাচনের পর এই সব লেখার অনেক সময় পাবেন। তবে নিজে লেখার চেষ্টা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *