Kalyan On Supreme Court: জজ সাহেবরা বলছেন সে রকম হলে সময় বাড়াব: কল্যাণ – Bengali News | TMC MP And Advocate Kalyan Banerjee come out from supreme court and comment on hearing
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: এসআইআর (SIR) ইস্যুতে মামলাকারী হিসাবে আজ প্রধান বিচাপতি সূর্য কান্ত, , বিচারপতি বিপুল এম পাঞ্চোলি এবং জয়মাল্য বাগচীর বেঞ্চে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে নির্বাচন কমিশনকে বিঁধে একের পর এক সওয়াল করেছেন। কখনও তিনি বলেছেন, “স্যর বাংলাকে টার্গেট করা হচ্ছে।” আবার কখনও তিনি বলেছেন, “আমি বিচার পাচ্ছি না। আমি ৬ বার চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে। একবারও চিঠির উত্তর পাইনি।” শুনানি এখনও শেষ হয়নি। পরের সোমবার হবে এই মামলার ফের শুনানি। আর কোর্ট থেকে বেরিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভিতরের সওয়াল-জবাব নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও ডেরেকের মামলা আর জয় গোস্বামীর মামলার শুনানি আজ এক সঙ্গে হয়েছে। মমতা তার সওয়াল-জবাব করেছেন। কোর্ট বলেছে তুমি যতক্ষণ কথা বলবে আমরা শুনব। দরকারে পনেরো মিনিট শুনব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পয়েন্ট গুলি বলেছেন।”
কী কী পয়েন্ট মুখ্যমন্ত্রী বলেছেন আজ তাও বলে দেন কল্যাণ। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে বলেছেন, শুধু নাম বাদ যাচ্ছে, যোগ হচ্ছে না। দু’নম্বর হচ্ছে, মাইক্রো অবজারভার আর রোল অবজারভারদের ভূমিকা। আইনে কোথাও এদের নিয়োগের বৈধতা নেই। তিন নম্বর হল লজিক্যাল ডিক্রিপেন্সি মানে ছোট-ছোট ভুল। কেউ একজন বাবার নাম লিখেছিলেন আলাউদ্দিন খান। এখন এসেছে আলাউদ্দিন খাঁ। এটা কার ভুল। এখনও ৭০-৭৫ লক্ষের শুনানি বাকি, আর দিন বাকি চার। জজ সাহেবরা বলছেন সে রকম হলে সময় বাড়াব।”