টেলিপাড়ায় প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে, রত্নপ্রিয়াও কি বিয়ে করলেন? – Bengali News | Priyanka Mitra and Shubhrajit Saha got married
বাংলা ধারাবাহিকের নায়ক-নায়িকাদের মাঝেসাঝেই বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাচ্ছে। এরই মাঝে রত্নপ্রিয়া দাসের সঙ্গে মুকুল কুমার জানার বিয়ের সাজে ছবি দেখা গেল ইনস্টাগ্রামে। রত্নপ্রিয়া বাংলা ধারাবাহিকের এক নামী পরিচালকের সঙ্গে সম্পর্কে ছিলেন এর আগে। নায়ক প্রতীক সেনের সঙ্গে ‘উড়ান’ ধারাবাহিকের কাজ করেছিলেন রত্নপ্রিয়া। সেই ধারাবাহিক অবশ্য হিট হয়নি। তারপর রত্নপ্রিয়া কোন ধারাবাহিকে কাজ করবেন, সেই উত্তর খুঁজছেন অনুরাগীরা। এর মধ্যেই বিয়ের ছবি ভেসে উঠল। তবে খোঁজ নিয়ে জানা গেল, এটা বিয়ে নয়। একটা শুটিংয়ের জন্য বর-বউ সেজে হাজির দু’ জনে।
অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র সাতপাকে বাঁধা পড়লেন শুভ্রজিত্ মিত্রর সঙ্গে। ৩ ফেব্রুয়ারি তাঁদের পরিবারের লোকজনের সঙ্গেই বাংলা ধারাবাহিকের সঙ্গে যুক্ত বিভিন্ন নামী মুখ উপস্থিত ছিলেন এই বিয়েতে। এই মুহূর্তে ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে। সেখানে লাভলী মৈত্রর সঙ্গেই বেশ কিছু দৃশ্যে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে সম্প্রতি। লক্ষণীয় লাভলী বিধায়কের পদে রয়েছেন। তিনি বিধানসভা নির্বাচনে ভোটে লড়বেন কিনা, সেই দিকেও নজর টলিপাড়ার।
আর শুভ্রজিতের নতুন ধারাবাহিক শুরু হবে স্টার জলসা চ্যানেলে। সেই ধারাবাহিকে দীপান্বিতা রক্ষিতকে জুটি বাঁধতে দেখা যাবে শুভ্রজিতের সঙ্গে। নতুন ধারাবাহিকের প্রোমো শুটের কাছাকাছি সময়েই আইনি বিয়ে সারেন দীপান্বিতা। ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়বেন রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। ১৪ ফেব্রুয়ারি জমবে তাঁদের বিয়ের আসর। সেখানে টলিপাড়ার বেশ কিছু নামী মুখ উপস্থিত থাকবেন। বিয়ে থেকে রিসেপশন সব কিছু একদিনেই হবে, এমনই জানা গেল।