জল সংকটে ৫০-র বেশি গ্রাম, কীভাবে ভাঙল জল প্রকল্পের সেতু? - Bengali News | Drinking water problem in Asansol due to illegal sand mining - 24 Ghanta Bangla News
Home

জল সংকটে ৫০-র বেশি গ্রাম, কীভাবে ভাঙল জল প্রকল্পের সেতু? – Bengali News | Drinking water problem in Asansol due to illegal sand mining

মাস ছয়েক আগে হিরাপুর থানার অন্তর্গত কালাঝরিয়া পাম্পিং স্টেশনের দামোদর নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে। ওই ব্রিজের উপর ছিল পিএইচি-র আসানসোল শহরে জল সরবরাহের প্রধান পাইপ লাইন। এই ব্রিজ ভেঙে পড়ার ফলে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয় শিল্পাঞ্চলজুড়ে। শুরু হয় রাজনৈতিক তরজা। অবৈধ বালি খননের ফলে ব্রিজ ভেঙে পড়ে বলে অভিযোগ। পিএইচই ও আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে দ্রুত মেরামতির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনও সম্পূর্ণ হয়নি। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ, এতদিন অবহেলায় ফেলে রেখেছে এই গুরুত্বপূর্ণ জল সংযোগ ব্যবস্থা। এর জন্য দায়ী রাজ্য এবং আসানসোল পৌরনিগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *